মেহেরপুরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-22 ইং
মেহেরপুরে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃস্পতিবার সদর উপজেলার শ্যামপুর গ্রামের রাবেজান মঞ্জিলের উদ্যোগে শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। লে.কর্নেল অবঃ প্রফেসর ডা. আব্দুল ওহাবের নেতৃত্বে ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি স্বাস্থ্য সেবা থেকে চর্ম ও যৌন, মেডিসিন, অর্থপেডিক্স, কার্ডিওলোজি, নাক কান গলা, গাইনীসহ শিশু রোগীদের ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি স্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন করেন মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল এনাম বকুল। এই স্বাস্থ্য সেবা ক্যাম্প থেকে কয়েক হাজার মানুষ সেবা গ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)