আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি বইমেলা শুরু

আপলোড তারিখঃ 2019-02-22 ইং
আলমডাঙ্গায় ৩ দিনব্যাপি বইমেলা শুরু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গণে ৩ দিনব্যাপী বই মেলার উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ মিনার চত্বরে এ বই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র হাসান কাদির গনু। আলমডাঙ্গা শহীদ মিনার চত্বরে এ প্রাণের মেলায় স্টল দিয়েছেন এলাকার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠনগুলো। স্টলগুলোতে উল্লেখযোগ্য সংখ্যক পাঠকের আনাগোনা লক্ষ্য করা গেছে। অনেক শিশু মায়ের হাত ধরে এসেছে মেলায় বই কিনতে। এ বই মেলায় আলমডাঙ্গা সাহিত্য পরিষদ, কলমিলতা সাহিত্য পত্রিকা, শুদ্ধ সংষ্কৃতি চর্চাকেন্দ্র, আলাউদ্দিন আহমেদ পাঠাগার, আলমডাঙ্গা প্রেসক্লাব, বাংলাদেশ বইঘর, আলমডাঙ্গা আবৃত্তি পরিষদ, মামুন খন্দকার স্টল, পাবলিক লাইব্রেরি স্টল, আলমডাঙ্গা পৌর পাঠাগার, স্বয়ংভর পাবলিক লাইব্রেরী, জয়ত্রী সাহিত্য পত্রিকাসহ বেশ কিছু সংগঠন মেলার সৌন্দর্য বৃদ্ধি করেছে। আজ বিকাল সাড়ে ৩ টায় বইমেলা প্রাঙ্গণে শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাংকন, বড়দের বালিশ খেলা ও হাড়িভাঙ্গা খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় বই মেলায় কবিতা আবৃত্তি করেন আসিফ জাহান, খ. হামিদুল ইসলাম আজম, এমদাদ হক, গোলাম রহমান চৌধুরী, আ,ফ,ম, সিরাজ সামজী, মামুন খন্দকার, জুয়েল রানা, পিন্টু রহমান প্রমুখ। আজ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)