চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ

আপলোড তারিখঃ 2019-02-21 ইং
চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট ৩১ মার্চ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় আগামী ৩১ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ ও প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। গতকাল বুধবার দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ৩১ মার্চ ভোটগ্রহণ হবে। সচিব জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৪ মার্চ (সোমবার), বাছাইয়ের দিন ৬ মার্চ (বুধবার), আপিল ৭ থেকে ৯ মার্চ, আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ (রোববার), প্রতীক বরাদ্দ ১৪ মার্চ এবং ভোটগ্রহণ ৩১ মার্চ। তিনি আরও জানান, নির্বাচনের জন্য ১৬ জন অতিরিক্ত জেলা প্রশাসক ও ১৬ জন জেলা নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ৬৩ জন উপজেলা নির্বাহী অফিসার ও ৭০ জন উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)