মেহেরপুরে আইনজীবিদের কর্মবিরতি পালন

আপলোড তারিখঃ 2019-02-21 ইং
মেহেরপুরে আইনজীবিদের কর্মবিরতি পালন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে গত মঙ্গলবার ঘটে যাওয়া ঘটনার জের ধওে মেহেরপুরের আইনজীবীরা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গাজি রহমান বিচার কার্য শুরু করার জন্য এজলাসে আসলেও কোন আইনজীবী, বাদি, আসামী কিম্বা সাক্ষ্য নেওয়ার কাজে উপস্থিত না হওয়ায় সাড়ে ১১টার দিকে বিচারক আদালত ত্যাগ করেন। এদিকে, আইনজীবীদের জজ আদালতে কর্ম বিরতি পালনকালে আদালত কক্ষের সামনে পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে একটি মামলার শুনানিতে বেশ কয়েকজন আইনজীবী আসামী পক্ষের হয়ে একটি মামলার শুণানীতে অংশ নিতে চাইলে বিচারক তাদের অনুমতি না দেওয়ায় আদালতে ক্ষোভ প্রকাশ কওে বেরিয়ে আসেন আইনজীবীরা এবং কর্মবিরতি পালন করার সিদ্ধান্ত গ্রহন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)