বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

আপলোড তারিখঃ 2019-02-20 ইং
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২২ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ২২ জন। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সূত্র এ তথ্য জানিয়েছে। ইসি সূত্র জানায়, দ্বিতীয় ধাপে দেশের নয়টি জেলায় ১৪ জন উপজেলা চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম জেলায় ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এছাড়া ফরিদপুর জেলায় ২ জন এবং বগুড়া, নওগা, পাবনা, মৌলভিবাজার, নোয়াখালি, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় ১ জন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮ জন চেয়ারম্যান। উপজেলাগু হলো জামালপুর জেলার জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি। জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর ও নীলফামারি জেলার জলডাকা উপজেলা। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা ও নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)