দর্শনায় ফেন্সিডিলসহ মহিলা আটক

আপলোড তারিখঃ 2019-02-20 ইং
দর্শনায় ফেন্সিডিলসহ মহিলা আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৪ বোতল ফেন্সিডিলসহ সৈতন (৪৫) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সৈতন দর্শনা আজমপুরের লালুর স্ত্রী। জানা গেছে, চুয়াডাঙ্গা ডিবি পুলিশের এসআই ইব্রাহিমের নেতৃত্বে এএসআই শহিদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের সামনে সন্দেহজনক এক মহিলার কাছে থাকা একটি বাজার করা ব্যাগ তল্লাশী করলে ওই ব্যাগ থেকে ২৪ বোতল ফেন্সিডিলসহ সৈতন নেছা নামের এক মহিলাকে আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈতন নেছা জানায় উদ্ধারকৃত ফেনসিডিল নাটরের বাড়ি দর্শনা দক্ষিণ চাঁদপুরের ভাড়াটিয়া আমিরের আর সে বহনকারী। আটককৃতর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করে সোপর্দ করেছে ডিবি পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)