ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গা খাদিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বারের বিরুদ্ধে জাল কাগজে বিয়ের অভিযোগ তুলে ৭ম স্ত্রীর দায়েরকৃত মামলায় আবারও বিয়ের পিড়িতে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে কোর্টপাড়ার কাজী অফিস থেকে ৭ম বিয়ে করেন তিনি। এ নিয়ে এলাকাজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার কারণ দীর্ঘদিন যাবৎ বৈধ-অবৈধভাবে বিভিন্ন মহিলার সাথে চলাচল করার অভিযোগ ওঠে স্থানীয়দের মধ্যে। ইতোপূর্বে অবৈধ সম্পর্কের কারণে মেম্বার কারণ ৬টি বিয়ের পিড়িতে বসেছে। আবারও খাদিমপুর গ্রামের কারুর স্ত্রী মিনার সাথে জাল কাবিন নামায় বিবাহ করে। মিনা বিষয়টি জানতে পেরে, কারণকে চাপ দিতে থাকলে সে পালিয়ে বেড়ায়। মিনা বাদি হয়ে চুয়াডাঙ্গা জেলা আদালতে কারণের বিরুদ্ধে স্ত্রী স্বীকৃতি পাওয়ার জন্য মামলা করে। মামলায় আদালতের নির্দেশে কার মেম্বারকে আটক করে পুলিশ। পরে কারণ বাধ্য হয়ে আবারও ৭ম বিয়ের আসরে বসে। এ নিয়ে এলাকাজুড়ে হাস্যকর অবস্থার সৃষ্টি হয়।
