চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2019-02-20 ইং
চুয়াডাঙ্গায় শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানা আয়োজনে পালিত হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির ২য় তলায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কালচারাল অফিসার জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। সাংবাদিক শাহ আলম সনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচিত্র রঞ্জন দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন এনএসআই’র সহকারী পরিচালক তপু ভৌমিক, চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দরা সংগীত পরিবেশন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)