ছবির ক্যাপশন:
মেহেরপুরে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন
মেহেরপুর অফিস:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করার লক্ষে মেহেরপুর নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার সময় মেহেরপুর প্রেসক্লারের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা নন এমপিও শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় নন এমপিও শিক্ষক সমিতির সহ-সভাপতি আলিমুজ্জামান জুয়েল, জেলা নন এমপিও শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুল করিম, মুজিবনগর উপজেলা সভাপতি প্রধান শিক্ষক সাদেক আলী, সাধারন সম্পাদক আব্দুর ওয়াদুদ, গাংনী উপজেলা সভাপতি আল হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল হালিম, শিক্ষক মিজানুর রহমান, বায়েজিদ হোসেন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন শিক্ষক-কর্মচারীদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সরকার পে-স্কেল, বার্ষিক ৫% বেতন ভাতা বৃদ্ধি, বৈশাখী ভাতাসহ ৫ গুন ও চিকিৎসাভাতা ২গুণ বৃদ্ধি করেছেন। কিন্তু এমপিও ভুক্ত না হওয়ার কারনে আমরা ১০ থেকে ১৫ বছর যাবৎ শিক্ষার্থীদের পাঠদান করে মানবেতর জীবনযাপন করে যাচ্ছি। তাই স্বীকৃতিপ্রাপ্ত নন এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্তকরণের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে তুলে দেন। জেলা প্রশাসক আতাউল গনি স্মারকলিপি গ্রহণ করেন।
