বিদ্যুৎ ছাড়াই আলো ঝলমলে হবে শহর

আপলোড তারিখঃ 2019-02-20 ইং
বিদ্যুৎ ছাড়াই আলো ঝলমলে হবে শহর ছবির ক্যাপশন:
জলবায়ু প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গায় এলইডি সোলার লাইট স্থাপন বিশেষ প্রতিবেদক: বন ও পরিবেশ মন্ত্রনালয়ের আওতাধীন জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌর শহরে সোলার লাইট স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্ত্বর সোনালী ব্যাংকের সামনে দু’টি সোলার লাইট ও পোল স্থাপনের মাধ্যমে এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস ও পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী ও প্রকল্পের স্থানীয় প্রকল্প পরিচালক হাফিজুর রহমান কাওছার, পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, সুলতানা আরা রতœা, নাজরিন পারভীন মলি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, জেলা দোকান মালিক সমিতির সভাপতি হাজী আসাদুল হোসেন জোয়ার্দ্দার লেমন, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, প্রচার সম্পাদক মফিজুর রহমান মাফি, সদস্য দীপংকর কুমার দে, পৌরসভার সড়কবাতি পরিদর্শক আনিসুর রহমান, কার্য-সহকারী সোহেল, বিদ্যুৎ মিস্ত্রী কামরুল ও ডকইয়ার্ডের প্রতিনিধি ইঞ্জিনিয়ার নাসির, ফিল্ড ম্যানেজার মহাদেব মন্ডল প্রমুখ। চুয়াডাঙ্গা শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে শহরে সোলার এলইডি লাইট স্থাপন করায় উপস্থিত অনেকেই পৌর মেয়র ও সংশ্লিষ্ট সবাইকে সাধুবাদ জানান। কাজটি সরাসরি দর প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌ বাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়াকর্স লিমিটেড। প্রকল্প সূত্র জানায়, প্রায় কোটি টাকা ব্যয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে এ ধরনের মোট ৫২টি অত্যাধুনিক সৌর সোলার এলইডি লাইট স্থাপন করা হবে। বিদ্যুৎ বন্ধ থাকলেও জ্বলবে বাতি। অন্ধকার কাটিয়ে আলো ঝলমলে হবে শহর। এই বাতিগুলো পরিবেশ বান্ধব ও কার্বন নির্গমন প্রতিরোধ এবং অটোমেটিক অপারেটিং সিস্টেম সম্পন্ন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)