ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভাধীন রেল বস্তিতে আগুন লেগে ৮ বাড়ি ভস্মিভূত হয়েছে। গত সোমবার রাতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় তাদের সাথে যোগ দেয় কোটচাঁদপুর ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের আরো দু’িট ইউনিট। আগুনে বাসুদেব, আনন্দ, সোনাভান, মহাদেব ও মহানন্দ সহ ৮ জনের ঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। মহানন্দ নামে এক টায়ার ব্যবসায়ী জানান, আমার ঘরে ব্যবসার দুই লাখ টাকা ছিল। এছাড়া ব্যাংকের এটিএম কার্ডসহ মূল্যবান কাগজপত্র ছিল। যা সবই পুড়ে গেছে। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামছুর রহমান জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করি কিন্তু আগুন লাগা ঘরগুলোতে পুরাতন টায়ার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে ৮টি ঘর ও ঘরের সব আসবাবপত্র সম্পূর্ন পুড়ে গেছে বলে নিশ্চিত করেন স্টেশন অফিসার শামছুর রহমান।
