খাদিমপুরকে ১-০ গোলে হারিয়ে আলুকদিয়া জয়ী

আপলোড তারিখঃ 2019-02-20 ইং
খাদিমপুরকে ১-০ গোলে হারিয়ে আলুকদিয়া জয়ী ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লাল তীর আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে চলছে লাল তীর সীডস আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার বিকালে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়া ইউনিয়ন ও আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়ন একাদশ। টানটান উত্তেজনা পূর্ণ নকআউট ভিত্তিক ম্যাচে খাদিমপুরকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আলুকদিয়া। খেলার প্রথমার্ধের ৪১ মিনিটে জয় সূচক একমাত্র গোলটি করেন রক্ষণভাগের খেলোয়াড় সাজু আহমেদ। মাঠে এসে জেলার প্রান্তিক পর্যায়ের খেলোয়াড়দের নান্দনিকতা উপভোগ ও তাদের উৎসাহ দেয়ার আহ্বান জানিয়েছেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই বিকাল ৩টা থেকে পুরাতন স্টেডিয়াম মাঠে আন্তঃ ইউনিয়ন পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আপনারা সকলে মাঠে আসুন। খেলা দেখুন, খেলার পৃষ্ঠপোষকতা করুন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)