ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার সদ্য ডিভোর্সপ্রাপ্তা ইতি জোয়ার্দ্দার (৪৫) নামের এক নারী সংবাদকর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ডিভোর্স নেয়া স্বামীর বিরুদ্ধে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট চত্ত্বরের অদূরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) দেলোয়ার হোসেন খান। ইতি জোয়ার্দ্দার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময়ের চুয়াডাঙ্গার বিজ্ঞাপন প্রতিনিধি বলে নিশ্চিত করেছেন ঢাকা অফিসের সম্পাদক। তিনি চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ের রঞ্জুর স্ত্রী ও চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইয়নিয়নের আকন্দবাড়িয়া গ্রামের উত্তরপাড়ার মৃত আব্দুর রবের মেয়ে। জানা গেছে, ৩০ বছর সংসার জীবনের পর ভিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে গত ২১ জানুয়ারি ইতি জোয়ার্দ্দারকে ডিভোর্স দেন রঞ্জু। গতকাল ইতি জোয়ার্দ্দার তার পূর্বের পাওনা টাকা রঞ্জুর নিকট চাইতে গেলে দু’জনই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এতে দু’জনই আহত হয়। পরে ইতি জোয়ার্দ্দার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, আহত অবস্থায় রঞ্জু থানায় এসে অভিযোগ করেছে ইতি জোয়ার্দ্দারের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পর ইতি জোয়ার্দ্দার থানায় এসে রঞ্জুর বিরুদ্ধে অভিযোগ করেছে। দু’জনের পাল্টাপাল্টি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনাগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানায় এই কর্মকর্তা।
