ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম আশরাফুজ্জামান টিপু গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা, মাধবপুর, নতুন চাকলা, পুরাতন চাকলা, মারুবদাহ, রায়পুর বাজার, বাড়ান্দি, নিধিকু-ু, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর, পাঁকাসহ আন্দুলবাড়ীয়া বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, আওয়ামী লীগ নেতা সাদ আহাম্মেদ, আব্দুল কাদের, বিন্দা কুমার ভৌমিক, সাবেক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, হাফিজুর রহমান হাফিজ, মোল্লা মানিক, মোল্লা ফখরুল হাসান টুটুল, খান তারিক মাহমুদ, নাজের আলী, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রানা তালুকদার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল খান, সহসহভাপতি মঈনুল ইসলাম লুলু মিয়া, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের একাংশের সভাপতি শামসুজ্জোহা, সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা তারিক, আওয়ামী লীগ নেতা হারুন, আ.আজিজ, হারুন অর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম রেজা, একাংশের সাধারণ সম্পাদক মীর জ্যাকি, ছাত্রলীগ নেতা আব্দুল আওয়াল, মোহাম্মদ নাসিম, শেখ দিনার, শেখ মহাসিন ইসলাম, জাহিদ হাসান, মীর অনিক হাসান, আরিফুল, খায়রুল, হাসানসহ আরওু অনেকে।
