মেহেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কারাগারে

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
মেহেরপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কারাগারে ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের গাড়াডোব পোড়াপাড়া সড়কে ডাকাতি করার অভিযোগ ১০ বছরের সাজাপ্রাপ্ত মামুনুর রশিদ রাজাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মামুনুর রশিদ রাজা আদালতে আত্মসমর্úন করলে বিচারক তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন। মামুনুর রশিদ রাজা গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের হারুনের ছেলে। মেহেরপুরের গাড়াডোব পোড়াপাড়া সড়কে ডাকাতি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৮ সালের ২৪ সেপ্টম্বর যুগ্ম দায়রা জজ ২য় আদালতের বিচারক তাজুল ইসলাম ৯ জনের ১০ বছর করে এবং ৩ জনের ৫ বছর করে সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড এবং একই মামলায় ৫ বছর সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীদের মধ্যে মামুনুর রশিদ রাজা পলাতক ছিল। উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর রাতে তোফাজ্জেল শেখ সহ কয়েকজন গরু ব্যাপারী আলমডাঙ্গা থেকে গরু বিক্রি করে বাড়ি ফেরার সময় পথিমধ্যে গাড়াডোব পোড়াপাড়ার মাঝামাঝি স্থানে ১৫-২০ জনের একদল সস্ত্রাসী গরুর ব্যাপারীদের গতিরোধ করে তোফাজ্জেলের নিকট থেকে ৪৫হাজার টাকা, সাগরের নিকট থেকে ৪২০৭ টাকা, ছয়মুদ্দীনের কাছ থেকে ৩৫ হাজার টাকা, সামাদের কাছ থেকে ৩৬ হাজার টাকা, কামালের নিকট থেকে ৩৫ হাজার টাকা এবং কয়েকটি মোবাইলসহ মোট ১ লাখ ৩৭ হাজার ৫শ ৪৭টাকা ছিনিয়ে নেই এবং তাদের মারধর করে। পরদিন তোফাজ্জেল বাদি হয়ে ১৫-২০ জনের নামে গাংনী থানায় দঃবিঃ ৩৯৫/৩৯৭ ধারায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং৫। জি,আর কেস নং ৩৬৯/৯। সেশন কেস নং ১০৩/২০১১।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)