জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় শুটারগান উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
জীবননগরে পরিত্যাক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় একটি শুটারগান উদ্ধার করেছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর গ্রাম থেকে শুটারগানটি উদ্ধার করা হয়। জীবননগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়ার নির্দেশে এসআই জিয়াউর রহমান, এসআই নাহিরুল ইসলাম, ও এএসআই সুলতান ও মিলন অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার সীমান্ত ইউনিয়নের উমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের আম বাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় শুটারগানটি উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)