হাপু গ্রেফতার : অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
হাপু গ্রেফতার : অস্ত্র ও ফেনসিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
দামুড়হুদায় পুলিশের মাদক বিরোধী অভিযান মাদকব্যবসায়ী প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ এলাকার চিহিৃত মাদকব্যবসায়ী হাপুকে (৫৩) গ্রেফতার করেছে। মাদকব্যবসায়ী হাপু দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের মৃত ছিদাম ফকিরের ছেলে। গত রোববার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের মাধ্যমে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কার্পাসডাঙ্গা কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করেন। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারের সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩৩ বোতল ফেনসিডিল এবং মাজায় গুজে রাখা অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, অস্ত্রসহ আটক হাপু এলাকার একজন চিহিৃত মাদকব্যবসায়ী। সে একাধিক মাদক মামলার আসামি। তাকে গতকাল সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)