মাদকের ব্যাপারে কোন ছাড় না দেওয়ার অশ্বাস

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
মাদকের ব্যাপারে কোন ছাড় না দেওয়ার অশ্বাস ছবির ক্যাপশন:
মেহেরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় মেহেরপুর অফিস: মাদকের ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। মাদকাসক্তদের সন্ধান দিন এবং তা নির্মূল করতে না পারলেও নিয়ন্ত্রণে আনা হবে। এছাড়া সড়ক দূর্ঘটনা রোধে আজ থেকে রাস্তায় নামবেন বলে জানালেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান। গতকাল সোমবার সন্ধ্যারাতে মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সদর থানার নবাগত ওসি শাহ দারা খান আরো বলেন- আমি গ্রেটার কুষ্টিয়া জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। মেহেরপুরের মাটি আর আমার চুয়াডাঙ্গার মাটি এক। তাই এ মাটির জঞ্জাল নির্মুলে কাজ করে যাব। অপরাধ আর অপরাধীর সাথে সখ্যতা নয়। অপরাধ দমনে আপনাদের সহযোগিতা চাই। মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, উপদেষ্টা তুহিন আরন্য ও কামারুজ্জামান খান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মহাসিন আলী, সাংবাদিক মেহের আমজাদ, গোলাম মোস্তফা, ফজলুল হক মন্টু, ফারুক হোসেন, জিএফ মামুন লাকী, রাশেদুজ্জামান রাশেদ, রামিজ আহসান, বেন ইয়ামিন মুক্ত, হামিদুর রহমান কাজল, আসিফ ইকবাল, হাসানুজ্জামান উজ্জ্বল, রোজিনা খাতুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)