জীবননগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী টিপুর গণসংযোগ

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
জীবননগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী টিপুর গণসংযোগ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আসন্ন জীবননগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এসএম আশরাফুজ্জামান টিপু গণসংযোগ করেছেন। গতকাল সোমবার দিনব্যাপী উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনিপুর, ধানখোলা, সুবুলপুর, হাবিবপুর, হরিহরনগর, শাখারিয়া, পীচমোড়, জীবননগর পৌরসভা, উথলী ইউনিয়নের সন্তোষপুর, উথলী, মোল্লাবাড়ী, মনোহরপুর ইউনিয়নের পেঁয়ারাতলা, ধোপাখালি, কেডিকে ইউনিয়নের দেহাটি, কাশীপুর, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা বাজারে গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ২নং আন্দুলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান সুরদ্দিন, আন্দুলবাড়ীয়া বাজার কমিটির সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সভাপতি মির্জা হাকিবুর রহমান লিটন, আন্দুলবাড়ীয়া ইউপির ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা সাদ আহাম্মেদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সাবেক যুবলীগ নেতা শেখ ফিরোজ আহাম্মেদ, হাফিজুর রহমান হাফিজ, মোল্লা মানিক, মোল্লা ফখরুল হাসান টুটুল, নাজের আলী, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রানা তালুকদার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জোহা, সহসভাপতি আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, বজলুর রহমান, হানেফ শেখ, হারুন, আসাম, বাবু, আ. আজিজ, হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা এসএম নাসিম রেজা, আব্দুল আওয়াল, মোহাম্মদ নাসিম, জাহিদ হাসান, মীর অনিক হাসানসহ আরো অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)