জীবননগরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
জীবননগরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠন তালহা ফাউন্ডেশনের উদ্যোগে ৪ প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার সময় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। হুইল চেয়ার প্রাপ্তরা হলো- উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের আরজাম আলীর প্রতিবন্ধী মেয়ে বৃষ্ঠি (১৪), আব্দুল্লাহর প্রতিবন্ধী ছেলে মোমিন (১৫), জীবননগর পৌরসভার সুবলপুর গ্রামের মৃত আত্তাব মন্ডলের প্রতিবন্ধী ছেলে সোনা মিয়া (২০) ও রায়পুর ইউনিয়নের বাড়ান্দিপাড়ার ইনামুলের প্রতিবন্ধী ছেলে হাসান (১৬)। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্ঠা চাষী রমজান, সভাপতি সামিউল ইসলাম অভি, সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য সুজন খন্দকার, তালহা ফাউন্ডেশনের সহসভাপতি মাও. হুসাইন আহম্মদ, সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ, মাও. সাইফুল্লাহ, মাও. আমানউল্লাহ, রফিকুল, আব্দুল্লাহ নাঈম, সাদিকুর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)