দর্শনায় একুশে নাট্যমেলায় নাটক মাত্ব্রিং পরিবেশিত

আপলোড তারিখঃ 2019-02-19 ইং
দর্শনায় একুশে নাট্যমেলায় নাটক মাত্ব্রিং পরিবেশিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: ‘বুক জুড়ে স্বাধীনতা হও’ এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও অনির্বাণ থিয়েটার ৭ দিনব্যাপি অনির্বাণ একুশে নাট্যমেলার আয়োজন জাকজমকপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে দর্শনা ডাকবাংলা অডিটোরিয়াম চত্বরে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিদিনের ন্যায় গতকাল সোমবার ৪র্থ দিনে মেলার মাঠে ছিলো উৎসব মূখর পরিবেশ। বিকাল ৪টার দিকে মিল্টন কুমার শাহার পরিচালনায় দর্শনা পূর্ব রামনগর প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬ টায় ইসরাইল হোসেন খান টিটো পরিচালনায় ‘রবীন্দ্র ভারতী’ ভারত থেকে আগত সংগীত শিল্পি ফারিহা মেহজাবিন অন্যেসা ও সাবিনা ইয়াছমিন সাথীর আয়োজনে রবীন্দ্র সংগীত অনুষ্ঠিত হয়। এরপর রাত ৮টায় সাধনা আহমেদের রচনায় ইউসুফ হাসান অর্ক নির্দেশনায় বিবর্তন যশোর নাট্যদলের পরিবেশনায় মনমুগ্ধকর নাটক ‘মাত্ব্রিং’ পরিবেশিত হয়। একুশে নাট্যমেলার ৩য় দিন মেলায় বিকাল থেকে ব্যাপক লোকের সমাগম ছিলো। মেলার মাঠ ও অডিটেরিয়াম ছিলো কানায় কানায় দর্শকে পরিপূর্ণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)