খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৪ মার্চ

আপলোড তারিখঃ 2019-02-18 ইং
খালেদা জিয়ার ১১ মামলার শুনানি ৪ মার্চ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা-রাষ্ট্রদ্রোহ-নাশকতার অভিযোগে দায়ের করা মোট ১১টি মামলার শুনানি জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল রবিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে অবস্থিত ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা এসব মামলার অধিকাংশই উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে উল্লেখ করে আদালতের কাছে সময়ের আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন। খালেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নূর আলম নামে এক যাত্রীকে হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানায় দুটি মামলা ও একই সালের বিভিন্ন সময় নাশকতার অভিযোগ এনে দারুসসালাম থানায় আটটি মামলা দায়ের করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)