চুয়াডাঙ্গার বেগনগরে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহত

আপলোড তারিখঃ 2019-02-18 ইং
চুয়াডাঙ্গার বেগনগরে তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গার বেগনগর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিউটি খাতুন (৪০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিউটি খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর গ্রামের মাছপাড়ার ফজলুর রহমানের স্ত্রী জানা। জানা গেছে, গতকাল রবিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত বিউটি খাতুন বলেন, রোববার সকাল ৮টার দিকে আমার একটি ছাগল প্রতিবেশী শাফিনুরের বাড়িতে গিয়ে সজিনার ফুল খাই। এতে শাফিনুর ও তার স্ত্রী সাহেরা আমার ছাগলটিকে মারধর করে। এ সময় আমি তাদের বাড়ি গিয়ে ছাগলটি আনতে গেলে তারা আমাকেও মারধর করে। পরে শাফিনুর আমার গলায় ওড়না পেচিয়ে ধরে ফেলে দেয় এবং তার স্ত্রী সাহেরা আমাকে পিটিয়ে আহত করে বলে জানান তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)