নাগদহকে ৩-১ গোলে হারিয়ে হাসাদহের বিশাল জয়

আপলোড তারিখঃ 2019-02-18 ইং
নাগদহকে ৩-১ গোলে হারিয়ে হাসাদহের বিশাল জয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লাল তীর আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা (পুরাতন) স্টেডিয়ামে চলমান লাল তীর সীডস আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার প্রতিদিনের ন্যায় বিকাল সাড়ে ৩টায় রেফারির লম্বা বাঁশিতে মাঠে বল গড়ায়। প্রথম রাউন্ডের নক আউট ভিত্তিক ম্যাচে এদিন মুখোমুখি হয় আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়ন একাদশ ও জীবননগর উপজেলার হাসাদহ একাদশ। প্রথম দিকে কিছুটা চাপে থাকলেও প্রথমার্ধের ৩২ মিনিটে দলের আক্রমণ ভাগের খেলোয়াড় রাজুর গোলে এগিয়ে যায় হাসাদহ। কিছু সময়ের মধ্যে (৩৬ মিনিট) রাজিবের গোলে সমতা ফিরিয়ে নেয় নাগদহ একাদশ। বিরতিতে যাওয়ার আগেই (৩৮ মিনিট) তৌফিকের গোলে জয় ধরে রাখে হাসাদহ। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় নাসিমের পা থেকে তৃতীয় গোল পেয়ে নাগদহ একাদশকে হারিয়ে কাঙ্খিত জয় নিয়ে মাঠ ছাড়ে হাসাদহ ইউনিয়ন একাদশ। লাল তীর আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার আজ সোমবারের একমাত্র ম্যাচে লড়াই করবে চুয়াডাঙ্গা সদরের শংকরচন্দ্র ইউনিয়ন এবং দামুড়হুদা সদর ইউনিয়ন একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)