ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় ব্যাংক এশিয়ার আইপিও লটারী বিজয়ী হয়েছেন ব্যাংক এশিয়ার গ্রাহক বাবুপাড়ার এসএম ফয়সাল হক। তিনি প্রাইমারী শেয়ার কিনে প্রথম বিজয়ী হলেন। গত ২০ জানুয়ারি ব্যাংকের আইপিও শাখায় প্রাথমিক শেয়ার কিনে ৭ ফেব্রুয়ারী লটারীর ড্র’তে তিনি আলমডাঙ্গার একমাত্র বিজয়ী হন। এ উপলক্ষে গতকাল রোববার ব্যাংকের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাকে অভিনন্দিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, বণিক সমতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহসভাপতি আতিয়ার রহমান মুকুল, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ^াস, ব্যাংক এশিয়ার খুলনা বিভাগীয় কর্মকর্তা সুমন রায়, ব্যাংক এশিয়ার আলমডাঙ্গা এজেন্ট পরিচালক শাহবুল হক, ব্যাংক এশিয়ার আলমডাঙ্গার কর্মকর্তা আব্দুল্লাহ-আল কাইয়ুম, মিজানুর রহমান, উজ্জল হোসেন, মনির উদ্দিন, মুকুল হোসেন প্রমুখ। উল্লেখ্য, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ লিমিটেড’র প্রাইমারী এ শেয়ারে বিও এ্যাকাউন্টের মাধ্যমে আইডি খুলে আইপিও এ লটারীতে অংশ করতে হয়।
