ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে রাজনৈতিক, সুধী, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগনের ভালোবাসায় সিক্ত হলেন জীবননগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা বর্তমান যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। গতকাল শনিবার সকাল ১০টার দিকে জীবননগর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা বর্তমান যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়ালের জীবননগরে আগমনের সংবাদ পেয়ে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের সামনে জীবননগর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হাজির হয়। তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। পরবর্তীতে দীর্ঘ সময় পার করা জীবননগর উপজেলা পরিষদের চারিদিক স্ব-পরিবারে পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদের সকল শ্রেণীর কর্মকর্তা কর্মচারির সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, পৌর কাউন্সিলর ওয়াসিম রাজা, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, যুগ্ম সম্পাদক জাহিদ বাবু, সাংবাদিক সালাউদ্দিন কাজল, জহিরুল ইসলাম, মিঠুন মাহমুদ, আওয়ামী লীগ নেতা আপিল উদ্দিন, আ. হান্নান, মুন্সী নাসির উদ্দিন, সাবেক ফুটবলার সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস সালাম ঈশা, পৌর যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম ছোট বাবু, ছাত্রলীগ নেতা মানিক, ব্যবসায়ী ফয়সাল খবির প্রমুখ।
