দামুড়হুদায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: নারী আহত

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
দামুড়হুদায় তুচ্ছ ঘটনায় সংঘর্ষ: নারী আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গয়না খাতুন (৩০) নামের এক নারীকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গয়না খাতুন দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নওদাপাড়ার ওসমান আলীর স্ত্রী। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত গয়না খাতুনের পরিবার জানায়, শনিবার সকাল ১০টার দিকে গয়না খাতুন তার ছেলে সৌরভকে স্কুলে পাঠানো নিয়ে তার ছেলেকে বকাবকি করে। এ সময় প্রতিবেশী একই এলাকার মুকুলের স্ত্রী রেক্সোনা এই বকাবকিতে শামিল হয়। এক পর্যায়ে গয়না খাতুন ও রেক্সোনা খাতুনের মধ্যে বাকবিত-া সৃষ্টি হয়। বাকবিত-ার একপর্যায়ে রেক্সোনা খাতুন গয়না খাতুনের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে রেক্সোনা গয়না খাতুনের ডান কানে কামড় দিয়ে কানের অগ্রভাগ বিচ্ছিন্ন করে দেয়। এ সময় সে গুরুতর জখম হলে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)