সরোজগঞ্জে মদসহ খেজুরতলার রাজন আটক

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
সরোজগঞ্জে মদসহ খেজুরতলার রাজন আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামের রাজন আহাম্মেদ টিপন (৪৫) নাম একজনকে আটক করেছে। গতকাল শনিবার সরোজগঞ্জ এলাকার বহালগাছি গ্রাম থেকে ২ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ক্যাম্প পুলিশের এসআই গকুল চন্দ্র অধিকারীসহ সঙ্গীয় ফোর্স বহালগাছি গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে খেজুরতলা গ্রামের মহাম্মদ মালিথার ছেলে রাজন আহাম্মেদ টিপনকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে ২ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)