মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গার এসপির কঠোর হুঁশিয়ারি

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
মাদকের বিরুদ্ধে চুয়াডাঙ্গার এসপির কঠোর হুঁশিয়ারি ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহবুবুর রহমান। গতকাল শনিবার বিকালে দামুড়হুদা মডেল থানা চত্বরে থানার প্রতিটি পুলিশ ইউনিটের সদস্যদের সাথে মতবিনিময়কালে এমন হুঁশিয়ারী দেন তিনি। তিনি এ সময় বলেন, মাদকের বিরুদ্ধে কোনো পুলিশ সদস্যদের সম্পৃক্ততা পেলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বরং একজন মাদক মামলার আসামীর চেয়েও সম্পৃক্ত সদস্যর বিরুদ্ধে কঠোর হবে পুলিশ। চুয়াডাঙ্গা জেলায় একজন মাদকব্যবসায়ী ও পাচারকারী থাকা পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) সুকুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপপরিদর্শক রাজীব আল রশিদ, তপন ক্লান্তি, আসাদুর রহমান আসাদ ও রফিকুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)