ঘোলদাড়ীতে গাঁজাসহ মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
ঘোলদাড়ীতে গাঁজাসহ মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুন্সিগঞ্জ: ঘোলদাড়ী বাজারে গ্রাম গাঁজাসহ এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে ঘোলদাড়ী বাজারে সুজন কম্পিউটার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলো আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে মন্টু (৫০)। ঘোলদাড়ী ফাড়ি পুলিশের ইনচার্জ এএসআই ইসলাম জানায়, গোপন সংবাদ পেয়ে সুজন কম্পিউটারের দোকানে গিয়ে মন্টুর (৫০) দেহ তল্লাশি করে গাঁজা পাওয়া গেলে ৪৫ গ্রাম গাঁজাসহ সেবনকারী মন্টুকে আটক করা হয়। আটককৃত মন্টুর বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করে। আজ রবিবার আটককৃত আসামীকে আদালতে প্রেরণ করা হবে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)