চুয়াডাঙ্গায় রবীন্দ্র সঙ্গীত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
চুয়াডাঙ্গায় রবীন্দ্র সঙ্গীত পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ছবির ক্যাপশন:
নওরোজ সাঈদ সভাপতি ও লায়লা সম্পাদক নিজস্ব প্রতিবেদক: জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-১৪২৫, রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ ও প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী প্রশিক্ষণ ও প্রতিযোগীতা শেষে গতকাল শনিবার বিকালে চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের হারুন অর রশিদ। সম্মেলনে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ সভাপতি ও লায়লা শিরিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গতকাল শনিবার রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক রকিবুল হাসান রবিন। প্রশিক্ষণে অংশগ্রহণ করে ৬০ জন। প্রশিক্ষণ শেষে গতকাল শনিবার এক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় কিশোর বিভাগে তিনজন প্রথম মান ও সাধারণ বিভাগে ১ জন প্রথম মান অর্জন করে। প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক রকিবুল হাসান রবিন ও আকলিমা খাতুন ইরা। পরে বিকালে সম্মেলনে ২১ সদস্য বিশিষ্ট্য এক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আলাউদ্দিন, মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, কোহিনুর বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুস সালাম তারা (সংগঠক), আলী আশরাফ (প্রশিক্ষণ), শামীমা খাতুন (সঙ্গীত), খলিলুর রহমান (অনুষ্ঠান), হিরন অর রশীদ শান্ত (দপ্তর), কোষাধ্যক্ষ আনসার আলী, সদস্য এ্যাড. বজলুর রহমান, কাজল মাহমুদ, নাবিলা রুখসানা ছন্দা, সম্পা খাতুন, শাহ্ হামীদুল হক, বজলুর রহমান, নুঝহাত পারভীন, সাথী জোয়ার্দ্দার, সাইদুর রহমান, পারভীন লায়লা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)