চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
চুয়াডাঙ্গায় জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর মতবিনিময়, দলত্যাগি সদস্যদের শুন্য পদ পূরণ এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বর্ধিত সভা করেছে চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টি। গতকাল শনিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এড. সোহরাব হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দীন বিশ্বাস খোকন। সভায় উপস্থিতির সর্বসম্মতিক্রমে এড. রবিউল ইসলামকে জেলা কমিটির সাধারণ সম্পাদক, জাহিদ হোসেন রেন্টু ও আঃ লতিফ এল কেনকে সহ সভাপতি হিসেবে কো-অপ্ট করা হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সকল সদস্যসহ চার উপজেলা সভাপতি এড. রবিউল ইসলাম, শাহাবুদ্দীন বিশ্বাস খোকন, জাহিদ হোসেন রেন্টু, শহিদুল আলম ও সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, আব্দুর রশীদ, জামাল উদ্দীন, পৌর সভাপতি/সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, জয়নাল আবেদীন, হানেহার রহমান, নুরুজ্জামান, জেলা ওলামা পার্টির সভাপতি জুলফিক্কার আলী কলি, জাতীয় যুব সংহতির সভাপতি বিপ্লব হোসেন, গোলাম মোস্তফা আলো জোয়ার্দ্দার, আনোয়ার হোসেন, মন্টু প্রমুখ। এ সভা থেকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে জাতীয় যুব সংহতির সভাপতি বিপ্লব হোসেন, ভাইস চেয়ারম্যান পদে জাতীয় ওলামা পার্টির সভাপতি জুলফিক্কার আলী কলি এবং দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে শ্রম বিষয়ক সম্পাদক এহসান উল হক রাজিবকে মনোনয়ন দেয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)