কুমারী ইউনিয়নের কাছে ১-০ গোলে বেগমপুরের হার

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
কুমারী ইউনিয়নের কাছে ১-০ গোলে বেগমপুরের হার ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় লাল তীর আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ‘লাল তীর সীড লিমিটেড’ আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতায় দ্বিতীয় দিনের একমাত্র ম্যাচ টান টান উত্তেজনার মধ্যদিয়ে শেষ হয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় জয়ের লক্ষ্যে মাঠে নামে আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন একাদশ ও সদরের বেগমপুর ইউনিয়ন একাদশ। খেলার প্রথমার্ধে ১ গোল পেয়ে এগিয়ে যায় কুমারী ইউনিয়ন। নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বেগমপুর ইউনিয়নকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় কুমারী ইউনিয়ন। আজ রোববার দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হবে জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়ন একাদশ ও আলমডাঙ্গা উপজেলার নাগদহ ইউনিয়ন একাদশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)