মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‌্যালি

আপলোড তারিখঃ 2019-02-17 ইং
মেহেরপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে র‌্যালি ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে ‘নারী ও শিশু নির্যাতন রুখব আমরাই’ শ্লোগানে মেহেরপুর প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে প্রথম আলো বন্ধু সভা মেহেরপুরের উপদেষ্টা ডা.এম এ বাশারের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় ঘুরে আবার পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। র‌্যালি শুরু হওয়ার আগে র‌্যালিতে অংশগ্রহনকারী বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে শিশু নির্যাতন ক্রমেই বেড়ে চলেছে উদ্বেগজনক হারে। সমাজে নারীরা এখনো নিরাপদ বোধ করতে পারছেন না। শিশুরা যৌন হয়রানির শিকার হচ্ছে হরহামেশা। ধর্ষণের মতো ঘটনা সমাজের মানুষকে ভাবিয়ে তুলছে। এসব বিষয়ে সমাজে তরুণদের সম্পৃক্ত করে গণসচেতনতা বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে নারীদেরও নিজেদের নিরাপত্তার বিষয়ে সজাগ করার ক্ষেত্রে গুরুত্বরোপ করা দরকার। বক্তারা আরও বলেন, সময় এসছে নারী ও শিশু নির্যাতন রুখে সমাজকে আরও পরিচ্ছন্ন করার। নারী ও শিশু রক্ষায় সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষকে জাগিয়ে তুলতে হবে। নারী-পুরুষ মিলেই দেশ গড়তে হবে। র‌্যালিতে অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন মেহেরপুর পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, প্রথম আলো বন্ধুসভা মেহেরপুরের সহসভাপতি কামরুজ্জামান অনিক, সাধারণ সম্পাদক নাদিম হাসান শিউল, সদস্য পরি, নাইমা, সেঁজুতি, শ্রাবণী, শিলা, মিমি, সিজান, আরমা, মুন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)