ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর উদ্যোগে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নে গাইনী বিষয়ক একদিনের বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আরআরএফ আন্দুলবাড়ীয়া ইউনিট অফিসে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। আরআরএফ সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মনিরুজ্জামান মুক্ত’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু। এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ’র সমৃদ্ধি কর্মসূচির সমাজ উন্নয়ন কর্মকর্তা আরিফ হোসেন, স্বাস্থ্য কর্মী কাওছার আলী, নুরাইয়া কুলছুম সুমী, হিসাব রক্ষক আসাদ উল্লাহ্, মাইক্রোকেডিট ম্যানেজার ওয়াদুদুর রহমান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, সাবেক সেনা সদস্য শেখ দবিবুর রহমান দবা। অনুষ্ঠানটি পরিচালনা করেন স্বাস্থ্য কর্মী কাওছার আলী। অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ শতাধিক গরিব, দুঃখী, অসহায়, হতদরিদ্র, অসচ্ছল, প্রতিবন্ধী অসুস্থ নারীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।
