চুয়াডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ গ্রেফতার-২৮

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
চুয়াডাঙ্গায় মাদকব্যবসায়ীসহ গ্রেফতার-২৮ ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় পুলিশের অভিযানে চারটি থানা এলাকা থেকে আদালতের পারোয়ানাভুক্ত ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ২৮ জন গ্রেফতার হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকও উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ জানান, চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা, জীবননগর ও দামুড়হুদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আদালতের পারোয়ানাভুক্ত আসামী, মাদকব্যবসায়ীসহ ২৮ জনকে গ্রেফতার করা হয়। এদেরকে আাদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, জেলাকে জঙ্গী ও মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)