কলা বোঝায় ট্রাকে ফেনসিডিল: দু’জন আটক

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
কলা বোঝায় ট্রাকে ফেনসিডিল: দু’জন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। এ সময় ফেন্সিডিল বহনককারী একটি কলা বোঝায় ট্রাক জব্দ করা হয়। গতকাল শুক্রবার দুপুরে ঝিনাইদহ যুব উন্নয়নের সামনে থেকে ফেন্সিডিল বহনককারী ট্রাকটিকে আটক করা হয় বলে জানায় র‌্যাব। ঝিনাইদহ র‌্যাবের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ কামারকু-ু এলাকার যুব উন্নয়নের সামনে থেকে কলা বোঝায় একটি মিনি ট্রাকের গতিরোধ করে বিশেষভাবে লুকানো ৩টি বস্তায় ৫৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত ট্রাকটি ঢাকার উদ্দেশ্যে ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে যাচ্ছিল বলে জানায় আটককৃত ট্রাক ড্রাইভার। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়। আটককৃত ট্রাক ড্রাইভার এর নাম আলামিন বাবু (৩১)। সে ঢাকার নবাবগঞ্জ এলাকার মৃত লাবলু মিয়ার ছেলে ও আটককৃত ট্রাকটির হেলপার এর নাম হাসান মিয়া (২৮) সে কোটচাদপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। তবে ফেনসিডিলের এই চালানের হোতারা গ্রেফতার হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)