দৌলতদিয়াড়ে সংঘর্ষে নারীসহ আহত-৪

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
দৌলতদিয়াড়ে সংঘর্ষে নারীসহ আহত-৪ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে বিবাহ সংক্রান্ত বিষয়ে উভয়পক্ষের সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় সর্দারপাড়ার মৃত আজিবর মল্লিকের ছেলে সিদ্দিকুর রহমান (৪৫), একই এলাকার মোস্তফার স্ত্রী সুফিয়া (৪০), অপরপক্ষের চুয়াডাঙ্গা সর্দার পাড়ার রোমেছা বেগম ও তার ছেলে মানিক রহমান (২৫)। জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় সরদারপাড়ায় বিবাহ সংক্রান্ত একটি বিষয়ে দুই পরিবারের মধ্যে বাকবিত-া হয়। বাকবিত-ার একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে তারা আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত সিদ্দিকুর রহমান অভিযোগ করে বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে রোমেছা ও তার ছেলে মানিক আমাদের বাড়িতে এসে আমাকে ইটের আঘাতে আহত করে। অপরদিকে, প্রতিপক্ষ আহত মানিক রহমানের ভাই ওয়াসকরনি অভিযোগ করে বলেন, গত দুইমাস আগে সিদ্দিক ও তার বউ বিনা দু’জনে মিলে তাদের চাচা শ্বশুরের মেয়ে বলে, বাড়ির কাজের মেয়ের সাথে আমার ছোট ভাই মানিকের বিবাহ দেয়। বিষয়ের ১০/১৫ দিন পর আমরা বিষয়টা জানতে পারি যে, তারা আমাদের সাথে প্রতারণা করেছে। এরপর গতকাল দুপুর ১২টার দিকে আমরা তাদেরকে এ কথা বলতে গেলে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সিদ্দিক, জামাল, বিপুল আমার ছোট ভাই মানিক ও আমার মা রমেছা বেগমকে পিটিয়ে আহত করে বলে জানান তিনি। এরপর তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উভয়পক্ষের মধ্যে মামলার প্রক্রিয়া চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)