চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
চুয়াডাঙ্গার পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় আহত-৩ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: চুয়াডাঙ্গার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের কেষ্টপুর স্কুলপাড়ার আদমের ছেলে জীবন (১৩), আলুকদিয়া ইউনিয়নের পীরপুর নতুনপাড়ার এলাহী মন্ডলের ছেলে নিজাম উদ্দিন (৫০) ও সরোজগঞ্জের চন্ডিপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে শামসুল (৪৪)। জানা গেছে, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে ডুমুরিয়া নামক স্থানে ট্রাকের ধাক্কায় আলমসাধু যাত্রী জীবন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিকে, গতকাল বিকাল ৫টার দিকে পুরোপাড়া নামক স্থানে পানবোঝাই পাখিভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিজাম উদ্দিন আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে, চুয়াডাঙ্গার ভান্ডারদহ নামকস্থানে পাখিভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে ফায়ারসার্ভিস তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)