আলমডাঙ্গা এসএসসি ১৯৭৭-৭৮ ব্যাচের পূনর্মিলনী

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
আলমডাঙ্গা এসএসসি ১৯৭৭-৭৮ ব্যাচের পূনর্মিলনী ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা এসএসসি ১৯৭৭-৭৮ ব্যাচের মূলধারার মোহনা বন্ধু সমিতির ১৭তম বার্ষিক সভা ও পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ১৭তম বার্ষিক সভা উপলক্ষে থানাপাড়া কমিউনিটি সেন্টার থেকে শতাধিক বন্ধুর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মোহনা বন্ধু সমিতির সভাপতি ডা. আজিজুল হক সোমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. আবু দাউদ। বিশেষ অতিথি ছিলেন সাভার প্রাণি সম্পদ অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. জিল্লুর রহমান, মিসেস ডা. জিল্লুর রহমান, সমিতির সিনিয়র সহসভাপতি বোরহান উদ্দিন, সহসভাপতি অধ্যাপক নাজমুল হক পানু, রবিউল ইসলাম বাবলু, ভারপ্রাপ্ত সম্পাদক প্রফেসর সিরাজুল ইমলাম, কোষাধ্যক্ষ তোফাজ্জেল হোসেন তোতা, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন। বন্ধু কল্যাণ সম্পাদক আলমডাঙ্গা সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মানোয়ার হোসেনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সমিতির সদস্য হাজী জনির উদ্দিন, হাজী শহিদুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, শহিদুল ইসলাম পরশ মনি, শহিদুল মেম্বার, আব্দুল হান্নান, শফি উদ্দিন, রেজাউল হক, আব্দুল গণি, প্রভাষক ইদ্রিস আলী, অধ্যাপক রবিউল হক, শহিদুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুল মালেক, আব্দুল হামিদ, আরজু চৌধুরী, আলফাজ উদ্দিন বিটু, শহিদুর রহমান বল্টু, রওশন আলী, ওমর আলী মাস্টার, হাজী মীর শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ডা. আফাজ উদ্দিন, ইয়াকুব আলী, প্রধান শিক্ষক আবুল গণি, আজিজুল রহমান চৌধুরী প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)