মেহেরপুরে মুরুব্বীদের মিলন মেলা

আপলোড তারিখঃ 2019-02-16 ইং
মেহেরপুরে মুরুব্বীদের মিলন মেলা ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: বয়স হলে অবহেলা আর অনাদরে কাটে অধিকাংশ পরিবারের মুরুব্বী সদস্যদের। তাইতো একদিনের জন্য হলেও কিছুটা আনন্দ দেওয়ার লক্ষে এলাকার মুরুব্বীদের নিয়ে মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হলো মুরুব্বীদের মিলন মেলা। গতকাল শুক্রবার দিনব্যাপী ওই গ্রামের ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ব্যতিক্রমী মুরুব্বীদের এই মিলন মেলায় কুতুব উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশীপাড়া সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তা খাইরুল ইসলাম, শহিদুল ইসলাম সেন্টু, আব্দুর রহমান, আব্দুল হাই, সাজেদুর রহমান প্রমুখ। মিলনমেলার ১ম পর্বে স্মৃতিচারণ শেষে দই-মিষ্টি ও চিড়া দিয়ে সকালের নাস্তা করানো হয় এবং ২য় পর্বে আলোচনা শেষে দুপুরের ভারি খাবারের আয়োজন করা হয়। মিলন মেলায় ওই এলাকার ২৬টি গ্রামের ষাটোর্র্ধ্ব প্রায় ৫শ’ মুরুব্বী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে অংগ্রহনকারী মুরুবীরা জানালেন এমন অনুষ্ঠানে আসতে পেরে অনেকের সাথে নতুন করে দেখা হলো, সাক্ষাৎ হলো এবং খুব ভাল লাগলো। আয়োজকরা জানান, গত ৫ বছর থেকে এই অনুষ্ঠান হয়ে আসছে। গ্রামের ২২ জন সমমনা মানুষ তাদের ঐকান্তিক ইচ্ছায় নিজেদের উদ্যোগে এই অনুষ্ঠানটা করে আসছে। এর উদ্দেশ্য হলো মানুষ যখন বয়স্ক হয়ে যায় তখন পরিবার থেকে কিছুটা অবহেলার পাত্র হয়ে যায়, তখন তারা নিজেদের অসহায়ত্ব বোধ মনে করে। এই অসহায়ত্ববোধের জায়গাটাকে এক দিনের জন্য হলেও কিছুটা আনন্দ দেওয়ার চেষ্টা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)