আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আলমসাধু যাত্রী আহত

আপলোড তারিখঃ 2019-02-15 ইং
আলমডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় আলমসাধু যাত্রী আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় রাহিল (৫০) নামের এক আলমসাধু যাত্রী আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রাহিল আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামের মাঝেরপাড়ার মুলক চাঁদ মন্ডলের ছেলে। জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনি গোকুলখালী হতে আলমসাধুযোগে খেজুরতলা ফেরার পথে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তার ডান পা গুরুতর জখম হয় এবং তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)