আগামী রোববার থেকে কার্পাসডাঙ্গায় স্মার্টকার্ড বিতরণ

আপলোড তারিখঃ 2019-02-15 ইং
আগামী রোববার থেকে কার্পাসডাঙ্গায় স্মার্টকার্ড বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ শুরু হবে আগামী রোববার থেকে। ইউনিয়নের কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় এবং হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ৩টি কেন্দ্র থেকে বিতরণ করা হবে স্মার্টকার্ড। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান (অ:দা:) বলেছেন, আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে স্মার্টকার্ড বিতরণ করা হবে। বিধি মোতাবেক স্মার্টকার্ড গ্রহনকারীদের অবশ্যই আগের এনআইডি কার্ড সঙ্গে আনতে হবে। কারণ আগের এনআইডি কার্ড জমা দিতে হবে। যারা এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন তাদের সোনালী ব্যাংকে ৩৬৮ টাকা জমা দিতে হবে। এ ছাড়া যাদের এনআইডি কার্ড হয়নি তাদের স্লিপকার্ড জমা দিতে হবে। যারা স্লিপকার্ড হারিয়ে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোন টাকা লাগবে না। তিনি আরও জানান, সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নারীদের এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পুরুষদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। প্রথম দিনে অর্থাৎ আগামী ১৭ ফেব্রুয়ারি রোববার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে কার্পাসডাঙ্গা ও বাঘাডাঙ্গা (১ ও ৪নং ওয়ার্ড), ১৮ ফেব্রুয়ারি সোমবার কার্পাসডাঙ্গা বাজার, মিশনপাড়া ও কাঞ্চনতলা (১ ও ৩নং ওয়ার্ড), ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সুবলপুর ও কোমরপুর (৩ ও ৪নং ওয়ার্ড), ২০ ফেব্রুয়ারি বুধবার আরামডাঙ্গা, ওসমানপুর ও কানাইডাঙ্গা (২ ও ৭নং ওয়ার্ড), ২২ ফেব্রুয়ারি শুক্রবার পীরপুরকুল্লা (৬নং ওয়ার্ড), ২৩ ফেব্রুয়ারি শনিবার কুতুবপুর (৫নং ওয়ার্ড), ২৪ ফেব্রুয়ারি রোববার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মুন্সিপুর ও বয়রা (৭ ও ৮নং ওয়ার্ড) এবং ২৫ ফেব্রুয়ারি হুদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাহাজপোতা, হুদাপাড়া, শিবনগর ও হরিরামপুর (৮ ও ৯নং ওয়ার্ডে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)