১০ লাশ গেলো কই?

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
১০ লাশ গেলো কই? ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: জামালপুরের মেলান্দহ উপজেলায় ১০টি লাশ চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সকালে পৌরসভার মধ্য শাহাজাতপুর আহম্মদ নগর মাদরাসা-মসজিদ সংলগ্ন গোরস্থানে এ ঘটনা ঘটে। গোরস্থানে কিছু লাশের গলিত ও খ-াংশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা গিয়ে দেখতে পায় কবরে লাশ নেই। পরে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় কবর খোড়ার সরঞ্জাম, কাপড় ও ব্যাগ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, রাতের যেকোনো সময় দুর্বৃত্তরা এ কাজটি করেছে। এ ঘটনায় তদন্তে যাওয়া কর্মকর্তা নাজমুল হাসান জানান, ঘটনাস্থল থেকে দুটি মারতুল, একটি ব্যাগ ও দুষ্কৃতিকারীদের ফেলে যাওয়া কাপড় চোপড় উদ্ধার করা হয়েছে। কবরস্থানের পাশেই আহাম্মদনগর মাদরাসা-মসজিদ এবং আবাসিক এলাকা থাকা পরও কীভাবে লাশ চুরির ঘটনাটি ঘটলো তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)