চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেনসিডিলসহ আটক-২

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
চুয়াডাঙ্গায় গাঁজা ও ফেনসিডিলসহ আটক-২ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে। গতকাল বুধবার পৃথক সময়ে দৌলাতদিয়াড় ও ফার্মপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় আটককৃত আসামীদের কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে রাখা হয় তাদের। আজ গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ। আটককৃতরা হল- ফার্মপাড়ার রুস্তম আলী (৪৫) ও আলুকদিয়া’র ইসলাম উদ্দীন (৩২)। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের এসআই একরামুল পৌর এলাকার ফার্মপাড়ায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আটক করা হয় একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে রুস্তম আলীকে। এ সময় তার শরীর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। অপরদিকে, এসআই ভবতোষ রায় বুধবার সন্ধ্যা ৭টার দিকে দৌলাতদিয়াড় এলাকায় অভিযান চালিয়ে আলুকদিয়া গ্রামের আশাবুল হকের ছেলে ইসলাম উদ্দীনকে আটক করেন। এ সময় আটককৃত আসামীর কাছ থেকে উদ্ধার করা হয় ৩ বোতল ফেনসিডিল। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)