দর্শনায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
দর্শনায় বিজিবির অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুরের মাঠ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল মদ উদ্ধার করে। এই উদ্ধারের ঘটনায় চোরাচালানের সাথে জড়িত সন্দেহে দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রাশেদ আলী ও জয়নগরের মোঃ মেগা এবং হুমায়ূনের নামে দামুড়হুদা থানায় মাদক মামলা দায়ের করেছে বিজিবি। ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান জানান, ফেন্সিডিল ও মদ উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনের নামে মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ৫৫ বোতল ফেন্সিডিল এবং ১ বোতল মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেওয়া হয়েছে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)