মুন্সিগঞ্জে পরিবহনের ধাক্কায় বৃদ্ধ আহত

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
মুন্সিগঞ্জে পরিবহনের ধাক্কায় বৃদ্ধ আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসপাতাল: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জে পরিবহনের ধাক্কায় সিরাজুল ইসলাম (৬৭) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সিরাজুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে। জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আলমসাধুযোগে তিনি কান্তপুর হতে আলমডাঙ্গা যাচ্ছিলেন। পথিমধ্যে মুন্সিগঞ্জ সেলিম মিয়ার ইটভাটার সামনে একটি পরিবহন পিছন থেকে আলমসাধুকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার ডান পায়ে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)