জীবননগরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা!

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
জীবননগরে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে ৬ বছরের মাদরাসা শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাতাল চাচার বিরুদ্ধে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর পৌর এলাকার লক্ষীপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে জীবননগর পৌরসভার লক্ষীপুর গ্রামের দিনমজুর হতদরিদ্রদের মেয়ে মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রীকে (৬) ফুসলিয়ে একই গ্রামের মৃত খালেকের ছেলে মাতাল শাহ আলম ওরফে কাল্লা পাশ্ববর্তী ভুট্টাক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে পালিয়ে যায় মাতাল চাচা। ওই শিশুর বাবা অভিযোগ করে বলেন, বুধবার বিকালে আমার মেয়েকে গোসল করাতে গেলে কান্নাকাটি করে। এ সময় তাকে জিজ্ঞাসা করলে সে বলে, তাকে আমার ফুফাতে ভাই কাল্লা ভুট্টারক্ষেতে নিয়ে গেছে। এ বিষয়টি শুনে কাল্লার বাড়িতে গেলে সে আমাকে দেখে পালিয়ে যায়। সাথে সাথে আমি কমিশনারকে বলি এবং চিকিৎসার জন্য মেয়েকে জীবননগর হাসপাতালে নিয়ে যায়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোকনুজ্জামান রুবেল বলেন, বুধবার রাতে একটি ৬ বছরের মেয়েকে নিয়ে তার বাবা হাসপাতালে এসেছিলো। তারা বলছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আমরা মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার্ড করেছি। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়ার সাথে কথা বললে তিনি বলেন, ধর্ষণের ব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে আইনে ব্যবস্থা নেব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)