ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলা আওয়ামী মহিলা লীগের সম্পাদিকা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেনুকা আক্তার রিতা গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল বুধবার বিকেলে রায়পুর ও হাসাদাহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে তিনি এ গণসংযোগ করেন। এ সময় তার সাথে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য মিতা খাতুন, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সাবেক ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা, ইউপি মেম্বার মিলনুর রহমান মিলন, আব্দুল মান্নান, মহিলা লীগ নেত্রী চামেলী খাতুন, পারুল আক্তার, আ.লীগ নেতা আ. কাদের, দেলোয়ার হোসেন, আব্দুর রশিদ, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল, সহসভাপতি আবুল কালাম আজাদ, রায়পুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা সবুজ, ছাত্রলীগ নেতা সাগর, মির্জা সাচ্চু, রুবেল, সাহিন, লিঙ্কন, জুয়েল, শামীম, ঈমন, জাহাঙ্গীর বাবু, সাইফুল, মেহেদী হাসান, রকিম উদ্দীনসহ আরও অনেকে।
