কার্পাসডাঙ্গায় গাঁজাসহ নতুনপাড়ার শরীফুল আটক

আপলোড তারিখঃ 2019-02-14 ইং
কার্পাসডাঙ্গায় গাঁজাসহ নতুনপাড়ার শরীফুল আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বুধবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এএসআই আবুল কাশেম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রায়সা ইটভাটার সামনে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামের নতুনপাড়ার শাহিনুরের ছেলে শরীফুলকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। গতকাল রাতেই তাকে মাদকদ্রব্য আইনে মামলাসহ দামুড়হুদা মডেল থানায় প্রেরণ করা হবে বলে জানান এসআই আসাদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)